Seller Policy | 10 STAR BD

10 STAR BD বিক্রেতা নীতিমালা (Seller Policy)

সহজ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্বের পথে

১. নিবন্ধন ও যাচাই

10 STAR BD-এ একজন সাপ্লায়ার হিসেবে যুক্ত হতে হলে আপনাকে নিচের তথ্য প্রদান করতে হবে:

  • পূর্ণ নাম (সরকারি নাম)
  • দোকানের নাম (অনলাইন/অফলাইন)
  • ই-মেইল ঠিকানা
  • ব্যবসায়িক লাইসেন্স নম্বর (যদি থাকে)
  • পূর্ণ ঠিকানা
  • সচল মোবাইল নম্বর
  • ট্যাক্স সংক্রান্ত কাগজপত্র (NID, TIN, VAT – যদি থাকে)
প্রদত্ত সকল তথ্য যাচাই সাপেক্ষে সেলার একাউন্ট অ্যাক্টিভ করা হবে। আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদে সংরক্ষিত থাকবে।

২. পণ্য আপলোড ও মূল্য নির্ধারণ

সাপ্লায়ার পণ্যের পাইকারি মূল্য এবং রিসেলার/অ্যাফিলিয়েট কমিশন নির্ধারণ করবেন। 10 STAR BD নির্ধারিত সার্ভিস চার্জ সংযুক্ত করে চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণ করবে।

  • প্রতিটি পণ্যের স্পষ্ট ছবি, বিবরণ, ক্যাটাগরি, সাইজ, কালার ও ভিডিও আবশ্যক
  • কোনো ফোন নম্বর বা বাহ্যিক লিংক দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ
⚠️ পূর্ব অনুমতি ছাড়া মূল্য পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ। এতে অ্যাফিলিয়েট, রিসেলার ও কোম্পানির ক্ষতি হতে পারে।

৩. বিক্রয় ও পেমেন্ট নীতি

গ্রাহকের কাছ থেকে বিক্রয়মূল্য সংগ্রহ করবেন সাপ্লায়ার।

উদাহরণ:
পাইকারি মূল্য: ৳১,০০০
গ্রাহকের নিকট আদায়: ৳১,১০০
10 STAR BD কে প্রদেয়: ৳১০০ (১–৩ কার্যদিবসের মধ্যে)

৪. ডেলিভারি নীতিমালা

  • ডেলিভারি সাপ্লায়ারের দায়িত্ব
  • ব্যর্থ ডেলিভারিতে অর্ডার বাতিল গণ্য হবে
ডেলিভারি চার্জ:
ঢাকা: ৳৮০
ঢাকার বাইরে: ৳১২০
সাব-এরিয়া: ৳১০০
অতিরিক্ত চার্জ গ্রহণযোগ্য নয়

৫. রিটার্ন ও রিফান্ড নীতি

পণ্য ত্রুটিপূর্ণ বা প্রতিশ্রুতি অনুযায়ী না হলে রিটার্ন, রিফান্ড বা রিপ্লেসমেন্ট বাধ্যতামূলক।

৬. আচরণবিধি ও অ্যাকাউন্ট স্থগিতকরণ

  • গ্রাহকের অভিযোগ দ্রুত ও পেশাদারভাবে সমাধান করতে হবে
  • প্রতারণা বা নিয়ম ভঙ্গ করলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে

৭. অর্গানিক ও খাদ্যপণ্যের বিশেষ নির্দেশিকা

  • BSTI অনুমোদন বাধ্যতামূলক
  • প্যাকেটে MFG ও EXP তারিখ থাকতে হবে
  • উৎপাদকের নাম ও ঠিকানা উল্লেখ থাকতে হবে

এখনই যুক্ত হোন – 10 STAR BD Supplier Network-এ

Seller Registration

যোগাযোগ

📞 হেল্পলাইন: 01838820600

🌐 ওয়েব: www.10starbd.shop

✉️ ইমেইল: 10starbdshop@gmail.com

💬 WhatsApp: 01830020600