১. নিবন্ধন ও যাচাই
10 STAR BD-এ একজন সাপ্লায়ার হিসেবে যুক্ত হতে হলে আপনাকে নিচের তথ্য প্রদান করতে হবে:
- পূর্ণ নাম (সরকারি নাম)
- দোকানের নাম (অনলাইন/অফলাইন)
- ই-মেইল ঠিকানা
- ব্যবসায়িক লাইসেন্স নম্বর (যদি থাকে)
- পূর্ণ ঠিকানা
- সচল মোবাইল নম্বর
- ট্যাক্স সংক্রান্ত কাগজপত্র (NID, TIN, VAT – যদি থাকে)
প্রদত্ত সকল তথ্য যাচাই সাপেক্ষে সেলার একাউন্ট অ্যাক্টিভ করা হবে।
আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদে সংরক্ষিত থাকবে।
২. পণ্য আপলোড ও মূল্য নির্ধারণ
সাপ্লায়ার পণ্যের পাইকারি মূল্য এবং রিসেলার/অ্যাফিলিয়েট কমিশন নির্ধারণ করবেন।
10 STAR BD নির্ধারিত সার্ভিস চার্জ সংযুক্ত করে চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণ করবে।
- প্রতিটি পণ্যের স্পষ্ট ছবি, বিবরণ, ক্যাটাগরি, সাইজ, কালার ও ভিডিও আবশ্যক
- কোনো ফোন নম্বর বা বাহ্যিক লিংক দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ
⚠️ পূর্ব অনুমতি ছাড়া মূল্য পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ।
এতে অ্যাফিলিয়েট, রিসেলার ও কোম্পানির ক্ষতি হতে পারে।
৩. বিক্রয় ও পেমেন্ট নীতি
গ্রাহকের কাছ থেকে বিক্রয়মূল্য সংগ্রহ করবেন সাপ্লায়ার।
উদাহরণ:
পাইকারি মূল্য: ৳১,০০০
গ্রাহকের নিকট আদায়: ৳১,১০০
10 STAR BD কে প্রদেয়: ৳১০০ (১–৩ কার্যদিবসের মধ্যে)
৪. ডেলিভারি নীতিমালা
- ডেলিভারি সাপ্লায়ারের দায়িত্ব
- ব্যর্থ ডেলিভারিতে অর্ডার বাতিল গণ্য হবে
ডেলিভারি চার্জ:
ঢাকা: ৳৮০
ঢাকার বাইরে: ৳১২০
সাব-এরিয়া: ৳১০০
অতিরিক্ত চার্জ গ্রহণযোগ্য নয়
৫. রিটার্ন ও রিফান্ড নীতি
পণ্য ত্রুটিপূর্ণ বা প্রতিশ্রুতি অনুযায়ী না হলে রিটার্ন, রিফান্ড বা রিপ্লেসমেন্ট বাধ্যতামূলক।
৬. আচরণবিধি ও অ্যাকাউন্ট স্থগিতকরণ
- গ্রাহকের অভিযোগ দ্রুত ও পেশাদারভাবে সমাধান করতে হবে
- প্রতারণা বা নিয়ম ভঙ্গ করলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে
৭. অর্গানিক ও খাদ্যপণ্যের বিশেষ নির্দেশিকা
- BSTI অনুমোদন বাধ্যতামূলক
- প্যাকেটে MFG ও EXP তারিখ থাকতে হবে
- উৎপাদকের নাম ও ঠিকানা উল্লেখ থাকতে হবে